Web Analytics

ইসলামী ব্যাংকের গ্রাহকেরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তারা ঘোষণা দেন, এমন সিদ্ধান্ত হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হবে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে ফোরামের নেতৃবৃন্দ, শেয়ারহোল্ডার ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, খুরশিদ আলমকে চেয়ারম্যান করা হলে তা রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হবে। তারা বলেন, গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় প্রস্তুত থাকবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিতে হবে। বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান এমডি ওমর ফারুককে বহাল রাখার দাবি জানান।

অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, ব্যাংকটি যেন দুর্নীতিবাজদের হাতে না যায় এবং প্রকৃত মালিকদের নিয়ন্ত্রণে থাকে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।