Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা প্রয়োজন। রোববার বিকালে মালয়েশিয়ার কেলাংয়ের লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে দলটির মালয়েশিয়া শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুয়তি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা। তিনি বলেন, মক্কায় ১৩ বছর নির্যাতন সহ্য করেও রাসুল দাওয়াতের কাজ চালিয়ে যান এবং পরে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতের দৃষ্টান্ত স্থাপন করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের আশায় বহু মানুষ জীবন দিয়েছেন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া সেই আত্মত্যাগের লক্ষ্য পূরণ হবে না। তিনি প্রবাসীদের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে অবদানের কথা উল্লেখ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।