Web Analytics

বাগেরহাট সদর উপজেলার নোনাভাঙা গ্রামের জাহেদা বেগম পুত্রবধূ, তার বাবা-মা, ভাই এবং কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে নির্যাতন ও বসতভিটা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। শুক্রবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, তিনি ও তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকির জীবনসংশয়ে রয়েছেন।

জাহেদা বেগমের ভাষ্য অনুযায়ী, তার একমাত্র ছেলে সহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার সুমির বিয়ের পর থেকেই পুত্রবধূ তার ও স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তিনি অভিযোগ করেন, পুত্রবধূ এবং তার বাবা-মা ও ভাইদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বেড়েছে।

তিনি আরও দাবি করেন, তাদের বাড়ির সীমানা পুত্রবধূর বাবার বাড়ির সীমানার সঙ্গে লাগোয়া হওয়ায় অভিযুক্তরা ভিটা জবরদখলের চেষ্টা করছেন। তাঁর অভিযোগে প্রাণনাশ ও জমি দখলের হুমকির কথাও উল্লেখ করা হয়। জাহেদা বেগম বলেন, তার ছেলেকে জিম্মি করে জমি ও বসতবাড়ি আত্মসাতের পরিকল্পনা করা হয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।