Web Analytics

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখাচ্ছে কেপ ভার্দে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ গোলে আটকে দিয়েছে। উদ্বোধনী ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এটি আফ্রিকার দেশটির টানা দ্বিতীয় পয়েন্ট। ২১ মিনিটে কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিকে কেপ ভার্দে এগিয়ে যায় এবং বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের স্বাদ পায়। প্রথমার্ধের শেষ দিকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও যোগ করা সময়ে আগুস্তিন কানোপিওর গোলে উরুগুয়ে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে হেলিও ভারেলা ৬১ মিনিটে সমতা ফেরান।

পুরো ম্যাচে কেপ ভার্দে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে উরুগুয়েকে চাপে রাখে। দুই ম্যাচ শেষে উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়েরই সংগ্রহ ২ পয়েন্ট। গোল ব্যবধানে উরুগুয়ে দ্বিতীয়, কেপ ভার্দে তৃতীয় এবং স্পেন চার পয়েন্ট নিয়ে শীর্ষে। সৌদি আরব তলানিতে রয়েছে।

স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা দুই ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে কেপ ভার্দে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।