Web Analytics

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে নতুন সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলমান সংকট নিরসনে সামরিক উত্তেজনা এড়িয়ে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটি।

শনিবার বাহরাইনে একটি নিরাপত্তাবিষয়ক ফোরামে বক্তব্য দিতে গিয়ে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি এ কথা বলেন। তাঁর ভাষ্য, চলমান বিভিন্ন প্রচেষ্টা দেখলেই বার্তাটি স্পষ্ট হয় যে অঞ্চলের মানুষ আবারও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসতে চায়।

তবে কূটনৈতিক এসব প্রচেষ্টার ফল কী হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারে না বলেও মন্তব্য করেন আলখেরেইজি। সৌদি আরবের বক্তব্যে চলমান সংকট মোকাবিলায় সামরিক উত্তেজনা এড়ানো এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার অবস্থান তুলে ধরা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।