প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে তার প্রথম সিলেট সফর। বুধবার (১ এপ্রিল) স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে দেশের সব জেলায় একযোগে এই ক্রীড়া কার্যক্রম শুরু হবে, যেখানে ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট থাকবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে এবং সরকার ক্রীড়া বৃত্তি প্রদান করবে। তিনি বলেন, একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।
তিনি আরও জানান, জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও সম্মানী কার্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।