Web Analytics

সাম্প্রতিক মাসগুলোতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একাধিক হামলার পর তাদের নিরাপত্তা জোরদারে সোমবার ২৫০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। এই তহবিলের আওতায় ইহুদি অধ্যুষিত এলাকায় ৫০০ জনেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যার মধ্যে ৩০০ জন থাকবেন লন্ডনে। সিনাগগ ও ইহুদি স্কুলগুলোর বাইরে টহল বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কাজেও এই অর্থ ব্যয় হবে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি-বিদ্বেষের উত্থান দেশের মূল্যবোধের জন্য বড় পরীক্ষা, এবং এই বিদ্বেষ মোকাবিলা তার নেতৃত্বের কেন্দ্রীয় অগ্রাধিকার। সরকার জানিয়েছে, আগামী তিন বছরে এই অর্থ ব্যয় করা হবে এবং এর একটি অংশ শিক্ষামূলক কর্মসূচিতে ব্যবহার হবে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ম্যাট জুকস বলেন, সন্ত্রাসবাদ, শত্রুভাবাপন্ন রাষ্ট্রের হস্তক্ষেপ এবং ঘৃণামূলক অপরাধের কারণে ইহুদি সম্প্রদায় ব্যতিক্রমী হুমকির মুখে।

সরকার আরও জানিয়েছে, সন্ত্রাসবিরোধী পুলিশকে ৫৯ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। সাম্প্রতিক গোল্ডার্স গ্রিন ছুরিকাঘাত ও ম্যানচেস্টারের সিনাগগ হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।