Web Analytics

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দাবি করেছেন, কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিদেশে কর্মী যাওয়ার হার ৩৫ শতাংশ কমেছে। তিনি বলেন, দেশ গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে, তার সঠিক হিসাব নেই।

রাজস্ব ও সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব অর্জিত হয়েছিল। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৫০ শতাংশ বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকেই রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম হয়েছে। তিনি আইএমএফের পূর্বাভাস উল্লেখ করে মূল্যস্ফীতি ১১ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার কথা বলেন।

হাসনাত বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তিন দশকের মধ্যে সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমেছে এবং নতুন ঋণ ছাড় হচ্ছে না। তিনি ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পে কথিত দুর্নীতি ও লুটপাটের বিচার কোন পর্যায়ে আছে জানতে চান। সমবায়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পরিমাণ সম্পর্কেও তিনি প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।