Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। তবে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন মহাসড়কে অন্তত ৩০ থেকে ৩৫টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। পুলিশ সদর দপ্তর হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার থেকে সরকারি ও বেসরকারি অফিসের ছুটি শুরু হওয়ায় গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আরিচা, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক সংস্কার, সরু ব্রিজ, অবৈধ বাজার ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজটের ঝুঁকি তৈরি হয়েছে। ধলেশ্বরী ব্রিজ, নয়াডিঙ্গি, টেকেরহাট, কামারখালী টোলপ্লাজা ও গাছবাড়িয়া এলাকায় যানজটের আশঙ্কা বেশি।

গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, চলমান সংস্কার কাজ দ্রুত শেষ বা স্থগিত রাখা, অবৈধ বাজার উচ্ছেদ এবং টোল আদায়ে আধুনিক ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে যাতে ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি এড়ানো যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।