Web Analytics

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনায় মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা দুর্বল হতে পারে। সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে।

সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেছেন, এই রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্র থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। ই-৩ সেন্ট্রি বিমানগুলো দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে এবং আকাশ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা নজরদারি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন ১৭টি বিমান রয়েছে।

সিএনএন নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই ঘাঁটিতেই হয়েছে এবং এতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।