Web Analytics

‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহার নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে প্রকাশিত সংবাদ ও শিরোনামের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে ওই দিন সকালে দেওয়া আইজিপির বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনেই এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অপরাধ দমন, গ্রেপ্তার, জনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যদের কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী ও আইন অমান্যকারীদের প্রতিরোধের মুখে পড়তে হয়। চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। আত্মরক্ষার অধিকারসংক্রান্ত প্রচলিত আইনের কথাও এতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার হুমকিসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ বোঝাতে আইজিপি আক্ষরিক অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যা বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তির উদ্দেশ্যে তিনি শব্দটি বলেননি। সাংবাদিকদের নিয়ে তাঁর মন্তব্যও ঢালাও ছিল না, অসাবধানতাবশত হয়েছে বলে জানানো হয়। পুলিশ মানবাধিকার, পেশাদারত্ব, নিরপেক্ষতা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।