Web Analytics

বাংলাদেশে অন্তত পাঁচ কোটি মানুষ থাইরয়েডসহ হরমোনজনিত রোগের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসার মাধ্যমে মারাত্মক জটিলতা এড়ানো সম্ভব। তিনি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পারিবারিক ও সামাজিক বোঝা কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডা. ফরিদ উদ্দিন বলেন, হরমোনজনিত রোগ নীরব ঘাতক, যা স্থূলতা, দুর্বলতা, বন্ধ্যাত্ব ও যৌন সমস্যাসহ নানা জটিলতা সৃষ্টি করে। তিনি জানান, বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে এসব রোগের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ ও অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে, তবে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।

তিনি নবজাতকের হরমোনজনিত রোগ দ্রুত শনাক্তের ওপর গুরুত্ব দিয়ে বলেন, জন্মের পরপরই পরীক্ষা করলে জটিলতা প্রতিরোধ করা যায় এবং সামান্য খরচে শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।