Web Analytics

দীর্ঘ প্রতীক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এটি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ায় রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন হয়। বিশেষজ্ঞদের মতে, ফুয়েল লোডিং একটি অত্যন্ত সংবেদনশীল ধাপ, যা সম্পন্ন হতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম জানান, এই বিদ্যুৎকেন্দ্রটি নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় কাজ করবে, যেখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। এই তাপ দিয়ে পানি বাষ্পে রূপান্তরিত হয়ে টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। ফুয়েল লোডিং শেষে বিভিন্ন ধাপে পরীক্ষা ও ফাইনাল সেফটি অ্যানালিসিস রিপোর্ট তৈরি হবে, যা নিয়ন্ত্রক সংস্থা পুনরায় পর্যালোচনা করবে।

তিনি আরও জানান, পাইলট অপারেশন পর্যায়ে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে রিঅ্যাক্টর ৯০ শতাংশ সক্ষমতায় ১৮ মাস চলবে, এরপর রক্ষণাবেক্ষণ ও ফুয়েল পরিবর্তনের পর নতুন চক্র শুরু হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।