Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার সকালে পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি বাহিনীর অপারেশনাল সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। পরে শহীদ শাকিল আহমেদ হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি দেশজুড়ে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোত্তম ব্যবহার এবং সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জনের ওপর জোর দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।