Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী এক চোখের দৃষ্টি হারিয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কয়েক ঘণ্টা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র দাস সোমবার সকালে ঢাকায় গিয়েছিলেন পারিবারিক কাজে এবং রাতে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর ছুড়লে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রেলওয়ে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থলে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটার এলাকায় একইভাবে পাথর নিক্ষেপে নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক আহত হন, যা ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।