Web Analytics

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সকাল ১০টায় নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আলুপট্টি মোড় ঘুরে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে রমজানকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু সিন্ডিকেট ও মজুদদার চক্র কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। তারা সরকারের প্রতি কঠোর বাজার মনিটরিং ও সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মহানগর সভাপতি ইমরান নাজির বলেন, মজুদদারির মাধ্যমে মুনাফা লোটার প্রবণতা রমজানের শিক্ষার পরিপন্থী। মহানগর সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন মজুদদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার দাবি জানান।

সমাবেশ শেষে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের মুক্তি, জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাত করা হয়। এতে শিবির নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।