Web Analytics

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সামগ্রিক আভিযানিক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। বুধবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

এপিবিএন সূত্রে জানা যায়, সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পুলিশ সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যাটালিয়ন প্রধান। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান বেগবান করা এবং চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশও দেন তিনি।

রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ক্যাম্পের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সভায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দিয়ে ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক সমস্যায় সদস্যদের সরাসরি জানাতে এবং সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।