Web Analytics

জার্মানির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর লিপজিগ/হালেতে বিস্ফোরকবোঝাই ড্রোন হামলার চেষ্টার পেছনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ করেছে বার্লিন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেন, পুলিশি তদন্ত, অপরাধের ধরন ও গোয়েন্দা তথ্য রাশিয়াকে দায়ী করার যথেষ্ট ভিত্তি দিয়েছে।

গত ৪ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরটিতে একটি ইউক্রেনীয় বিমানের কাছে ড্রোনটি শনাক্ত হয়। পরে এতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটি নিষ্ক্রিয় করা হয়। ডোব্রিন্ডট ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন। ইউক্রেনকে সহায়তাকারী কয়েকটি ইউরোপীয় দেশও সাম্প্রতিক নাশকতা ও হামলার চেষ্টার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে।

জার্মানি রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে এবং বন শহরের রুশ কনস্যুলেট জেনারেল ও বার্লিনের রাশিয়ান হাউস বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। ইইউ কাঠামোয় আরও নিষেধাজ্ঞা, রুশ নাগরিকদের ভ্রমণ বিধিনিষেধ এবং তথাকথিত শ্যাডো ফ্লিটের ওপর চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। মস্কো পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানিকে সমর্থন জানিয়ে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতির কথা বলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।