Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে বুধবার দুপুরে বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌপথ ঐতিহাসিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট, যা ব্রিটিশ আমল থেকে উত্তরাঞ্চল ও অন্যান্য অঞ্চলের মধ্যে বাণিজ্য ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা জানান, এই রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের কোটি মানুষের যাতায়াত সহজ হবে, পরিবহন ব্যয় কমবে এবং কৃষি-শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী হবে।

অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনস্বার্থে সরকার এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।