Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে বিভ্রান্তিকর ও সংবেদনশীল বক্তব্য দিয়ে তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতির এমন বক্তব্য জাতির মধ্যে নতুন বিতর্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, যার প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে তিনি দাবি করেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া জরুরি। তিনি রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদানের আহ্বান জানান এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।