Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তিন দিন শূন্যরেখায় অবস্থানের পর নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে সোমবার সকালে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকাল ১১টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এ ফেরত কার্যক্রম সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শনাক্ত করে বিজিবি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিএসএফের কাছে ফেরত দেয়। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত পতাকা বৈঠকগুলো বিএসএফের অসহযোগিতার কারণে ফলপ্রসূ হয়নি। পরে বিজিবির আনুষ্ঠানিক প্রতিবাদের পর বিএসএফ তদন্তের জন্য সময় চায়।

ফেরত পাওয়া ব্যক্তিদের মধ্যে দুটি পরিবারের সদস্য রয়েছেন, যারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।