Web Analytics

সাম্প্রতিক ভয়াবহ বন্যা, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালীতে ৫৮টি গ্রামীণ সড়ক এবং ৬০টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও বৃষ্টির পানি নেমে যাওয়ার পর উপজেলার গ্রামীণ ও প্রধান যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়েছে। উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির জানান, সড়কের সারফেসসহ মোট ১০৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরল, কাথরিয়া, শেখেরখীল, চাম্বল, শীলকুপ, জলদী পৌরসভা, পুইছড়ি, নাপোড়া, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়ার অভ্যন্তরীণ সড়কে কার্পেটিং ও ইট উঠে গেছে। মাটির সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বাঁশখালীর একমাত্র প্রধান সড়কের কয়েকটি অংশ ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়েছে; চালক ও যাত্রীরা দুর্ঘটনা এবং গাড়ির ক্ষতির কথা জানিয়েছেন।

ইউনিয়ন প্রতিনিধিরা বলেন, অধিকাংশ রাস্তা, সেতু ও কালভার্ট নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ছনুয়ার মধুখালী, ছোট ছনুয়া ও খুদুকখালীর অধিকাংশ রাস্তা মাটির সঙ্গে মিশে গেছে এবং খানখানাবাদ নদীভাঙনের মুখে রয়েছে। সওজের উপসহকারী প্রকৌশলী দিদারুল ইসলাম জানান, ছয় কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী ও সওজকে নির্দেশ দেওয়ার কথা জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।