Web Analytics

পরিবেশ সংস্থা ৩৫০ ডট অর্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে এক মাসে প্রায় ১১১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এতে বৈশ্বিক ভোক্তা ও ব্যবসায়িক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শেভরন, শেল ও এক্সন মবিলের মতো বড় তেল কোম্পানিগুলো এই সংকট থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে।

৩৫০ ডট অর্গের মতে, এসব কোম্পানির অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করলে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব কমানো সম্ভব। সংস্থাটি আরও জানায়, তাদের হিসাবের মধ্যে সারের দাম ও খাদ্যপণ্যের মতো পরোক্ষ প্রভাব অন্তর্ভুক্ত নয়, ফলে প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে। উদাহরণ হিসেবে তারা ফিলিপাইনে প্রস্তাবিত উইন্ডফল কর, ভারতে পুনরায় চালু হওয়া রফতানি কর এবং ইন্দোনেশিয়ার ১০০ গিগাওয়াট সৌরশক্তি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেছে।

সংস্থাটি বলেছে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।