Web Analytics

তেহরানের জুমার নামাজের ভারপ্রাপ্ত খতিব মোহাম্মদ জাভাদ হাজ আলি আকবারি বলেছেন, নতুন পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের সাধারণ মানুষ দেশটির পরমাণুনীতি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। শুক্রবার তেহরানে খুতবায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানো বা আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগের অর্থ ইরানকে সতর্ক অবস্থান থেকে সরে আসতে হবে না।

হাজ আলি আকবারি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললে ও বার্তা পাঠালে প্রকাশ্য যুদ্ধের হুমকির চেয়েও বড় বিপদ বা ষড়যন্ত্রের আশঙ্কা থাকতে পারে। তিনি পরমাণুনীতি পরিবর্তনের প্রস্তাবকে তড়িঘড়ি বা আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং জাতীয় পরিপক্বতা ও সচেতনতার প্রকাশ বলে উল্লেখ করেন। তাঁর মতে, ইরানের শত্রুরা দেশটির রেড লাইন অতিক্রম করেছে এবং নিজেদের প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা করেনি।

তিনি জানান, অতীতের কয়েকটি জরিপে ৭০ শতাংশের বেশি উত্তরদাতা পরমাণুনীতি পুনর্বিবেচনার পক্ষে ছিলেন। শিক্ষার্থী, অধ্যাপক, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠনের সদস্যরাও এ দাবিকে সমর্থন করছেন বলে তিনি বলেন। বিষয়টি নিয়ে গবেষণা ও সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনার পর প্রস্তাব মুজতবা হোসেইনি খামেনির কাছে উপস্থাপন করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতাই দেবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।