Web Analytics

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়া একটি স্বাধীন তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। গ্লোবাল মুভমেন্ট টু গাজা আওটিয়ারোয়া-অস্ট্রেলিয়া জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান আলি, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনটির মতে, তদন্তে ইসরাইলি বাহিনীর হাতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় আটক ফ্লোটিলা কর্মীদের ওপর হামলা, যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগগুলো পর্যালোচনা করা হবে। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে নৌবহরটি আটক করা হয়েছিল।

ইতালি ও ফ্রান্স ইতোমধ্যে একই বিষয়ে নিজেদের তদন্ত শুরু করেছে। ইতালির তদন্তে ইসরাইলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভিরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি এক ভিডিওতে আটক কর্মীদের জোরপূর্বক হাঁটু গেড়ে বসিয়ে রাখার দৃশ্য প্রকাশ করেছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।