Web Analytics

দেশের বিভিন্ন পেশার ৩৩০ জন বিশিষ্ট নাগরিক, যাদের মধ্যে ইসলামি আলেম, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী রয়েছেন, সংশোধিত ‘বাংলাদেশ শ্রম আইন ২০২৫’-এ অসংজ্ঞায়িত জেন্ডার-সম্পর্কিত পরিভাষা সংযোজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘জেন্ডার’, ‘জেন্ডার পরিচয়’ ও ‘জেন্ডার অভিব্যক্তি’ শব্দগুলো স্পষ্ট সংজ্ঞা ছাড়া যুক্ত হওয়ায় নারীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং শ্রম আইনকে মতাদর্শিক বিতর্কে জড়িয়ে ফেলতে পারে।

বিবৃতিতে বলা হয়, শ্রম আইন হওয়া উচিত শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বাস্তবভিত্তিক দলিল। কিন্তু অস্পষ্ট পরিভাষা যুক্ত হওয়ায় ভবিষ্যতে ইচ্ছামতো ব্যাখ্যা ও প্রয়োগের সুযোগ তৈরি হবে, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ধারণাকে বৈধতা দিতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে কর্মক্ষেত্রে নারীর গোপনীয়তা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

বিবৃতিদাতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, ‘লিঙ্গ’ ও ‘জেন্ডার’ পরিভাষার সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করে বিতর্কিত শব্দগুলো অপসারণ বা সংশোধনের উদ্যোগ নিতে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।