Web Analytics

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি এসব হামলাকে ‘সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানির অভিযোগে তিনি কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভিরেরও কঠোর সমালোচনা করেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, চরমপন্থি গোষ্ঠীগুলোর গাড়ি ও বাড়িঘরে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। তাঁর মতে, এসব ঘটনা ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে। তিনি বলেন, পশ্চিম তীরে বেন-গভির ও স্মোত্রিচের নেতৃত্বে পরিচালিত কর্মকাণ্ড অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

দাঙ্গাকারীদের দমনে ইসরাইলি কর্মকর্তাদের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইজেনকোট। তিনি বলেন, এর মধ্যে প্রশাসনিক আটক এবং ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযান অন্তর্ভুক্ত থাকা উচিত। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও দাবি করেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।