Web Analytics

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেস আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। বৃহস্পতিবার দিল্লির এক অনুষ্ঠানে রাহুল গান্ধীকে লক্ষ্য করে তিনি এই মন্তব্য করেন। শাহর দাবি, নির্বাচনী পরাজয়ের অজুহাত হিসেবে কংগ্রেস ‘ভোট চুরি’র অভিযোগ তুলছে।

অমিত শাহ বলেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায় বলেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আপত্তি করছে। রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের ভোট রক্ষা করতে চাওয়ার কারণেই রাহুল ভোট চুরির প্রসঙ্গ তুলছেন।

এসআইআর বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া আন্দোলন করছে। গত ১৩ অক্টোবর রাহুলের নেতৃত্বে দিল্লিতে বিরোধীরা বিক্ষোভ করে এবং একই দাবিতে ককরোচ জনতা পার্টিও বিক্ষোভ করে। শাহ বলেন, রাজনৈতিক কৌশল, জনরোষ, আন্দোলন বা অবস্থান দিয়ে মানুষের ভোটের রায় বদলানো যায় না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।