Web Analytics

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন শিক্ষকদের পেনশনের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শনিবার পুরান ঢাকার লক্ষীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষকদের কষ্টার্জিত অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ইশরাক বলেন, নতুন প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষক অবসরের পর পেনশনের অর্থের ওপর নির্ভর করে জীবনযাপনের পরিকল্পনা করেন। তাই কোনো গোষ্ঠী ওই অর্থ লুটপাট করে থাকলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দায়ীদের বিরুদ্ধে মামলা করতে এবং প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়ার আহ্বান জানান।

প্রয়োজনে দুদক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান ইশরাক। শিক্ষা মন্ত্রণালয়েরও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা ও অভিযোগ শোনার উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে না। সম্মেলনে তিনি নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইদুর রহমান সরকার এবং মহাসচিব হিসেবে মোঃ রেজাউল করিম লিটনের নাম ঘোষণা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।