Web Analytics

কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের একটি চালান পৌঁছেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর প্রকল্পে প্রবেশ করে। প্রকল্প পরিচালক ড. করিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে চালানটি রূপপুরে নেওয়া হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, মুলাডুলি থেকে গাড়িবহরকে কড়া নিরাপত্তার মধ্যে প্রকল্পের ভেতরে নেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের প্রথম চালান ২৪ সেপ্টেম্বর আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় তা বিলম্বিত হয়।

রোসাটমের সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দুই ইউনিটের জন্য আরও পারমাণবিক জ্বালানি আসবে। নয়টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমও চলছে; এর ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপের সেফটি ভাল্ব পরীক্ষা সফল হয়েছে। বাকি তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সময়মতো শেষ হলে চলতি বছরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।