ভারতের হরিয়ানার যমুনানগর জেলার হাতনিকুণ্ড ব্যারাজে প্রশিক্ষণ ও মহড়ার সময় সেনাবাহিনীর একটি নৌযান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবারের এ ঘটনায় এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। প্রবল স্রোতে প্রথমে চার সেনাসদস্য ভেসে গেলেও তাদের মধ্যে তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
দুর্ঘটনার পর সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে ডুবে যাওয়া মোটরবোটটি উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ সেনাসদস্যের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, সেনাসদস্যরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় ছিলেন। নৌযানটি ডুবতে শুরু করলে তারা পানিতে ঝাঁপ দেন এবং স্রোতে ভেসে যান। নিখোঁজ সেনাসদস্যকে উদ্ধার করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।