Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষের পথে। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। ট্রাম্প দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিমান বাহিনীও নেই। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগির শেষ হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প জানান, বিষয়টি তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার জন্য কোনো বার্তা নেই।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, এই যুদ্ধ এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে, তবে বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।