Web Analytics

বিশিষ্ট আলেম-ওলামারা বলেছেন, শরিয়াহবিরোধী বলে বিবেচিত কোনো আইন তারা মেনে নেবেন না। বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬ নিয়ে গোলটেবিল বৈঠকে তারা এ অবস্থান জানান। বক্তাদের মতে, প্রস্তাবিত সংশোধনীর কিছু বিষয় ইসলামের উত্তরাধিকার, সম্পত্তি ও পারিবারিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে।

মাওলানা আবদুর হামিদ পীর মধুপুরী বিলটিকে কুরআনবিরোধী বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় আইন প্রণয়নে জনগণের ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহর বিধানকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কোনো সংশোধনী যাতে মুসলমানদের ধর্মীয় বিধান পালনে বাধা না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাওলানা জুনায়েদ আল হাবিব গ্যাস, বিদ্যুৎ, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের মধ্যে নতুন আইন আনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। বিল পাসের আগে শীর্ষস্থানীয় মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের দাবি জানান তিনি। অন্য বক্তারা বলেন, ভালো উদ্দেশ্য থাকলেও আইন শরিয়াসম্মত হয় না; তাই কুরআন-সুন্নাহ, ফিকহ ও প্রচলিত আইনের বিশেষজ্ঞদের নিয়ে গভীর পর্যালোচনা দরকার।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।