Web Analytics

গত দেড় মাসে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।

এ সময় পুলিশ ৭৬ লাখের বেশি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।