Web Analytics

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে শুরু হওয়া সাত দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন করা হয়েছে। দেশের প্রধান আমদানি-রপ্তানি প্রবেশদ্বার হিসেবে দীর্ঘ ছুটিতে বন্দর সচল রাখা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বিজিএমইর পরিচালক রাকিবুল আলম চৌধুরী জানান, বন্দর ও কাস্টমস যেন ছুটি হিসেবে না নিয়ে অপারেশন চালু রাখে, নইলে উৎপাদনে বড় গ্যাপ তৈরি হবে। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ঈদের পরের দীর্ঘ ছুটি আমদানি-রপ্তানিকারকদের জন্য চ্যালেঞ্জের, তাই সবাইকে সক্রিয় থাকতে হবে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমোডর আমিন আহমেদ আব্দুল্লাহ জানান, দুটি বিশেষ টাস্কফোর্স বহি:নোঙ্গর, জেটি ও ইয়াডে পণ্য খালাস তদারকি করবে এবং আরেকটি নিরাপত্তা দেখবে। চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, প্রয়োজনীয় লোকবল ছুটিতেও কাজ করবে এবং সব বিভাগের সহযোগিতা জরুরি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।