Web Analytics

ইরান যুদ্ধের কারণে বহুল প্রতীক্ষিত চীন সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বর্তমানে ইরান যুদ্ধকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, নতুন বৈঠকের তারিখ নির্ধারণে চীনের সঙ্গে কাজ চলছে এবং বেইজিং এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সফরটি এখন প্রায় পাঁচ বা ছয় সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে।

সফর স্থগিতের এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং হরমুজ প্রণালী প্রায় সব বৈশ্বিক নৌচলাচলের জন্য বন্ধ রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ ও চুম্বকের রপ্তানি নিয়ন্ত্রণ, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং চীনের ফেন্টানাইল রপ্তানি ইত্যাদি বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।