Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ী থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে যাত্রাবাড়ী থানার পরিদর্শক খালেদ হাসান তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যেখানে বলা হয়, তিনি প্রভাবশালী ব্যক্তি এবং জামিনে মুক্তি পেলে তদন্তে প্রভাব ফেলতে পারেন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন।

আদালত এসব বিবেচনায় আবেদনটি মঞ্জুর করেন। খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ও শাহবাগ থানায়ও পৃথক মামলা রয়েছে, যেখানে জালিয়াতি ও বেআইনি রায় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আব্দুল কাইয়ুম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।