Web Analytics

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য চীনের হাইনান প্রদেশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার হাইনানের বোআও ল্যেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোনে প্রাদেশিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুই দেশের সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল স্থাপনে চীনের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রত্যাশা করছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি, চিকিৎসক বিনিময় ও প্রশিক্ষণ, উষ্ণমণ্ডলীয় রোগ প্রতিরোধ এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্তন ক্যানসার, হাম, ডেঙ্গু ও থ্যালাসেমিয়া মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ ও চ্যালেঞ্জও আলোচিত হয়। গ্লাভস, মাস্ক ও ব্লাড ব্যাগ উৎপাদনে বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য হাইনানভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী। হাইনানের কর্মকর্তারা বাংলাদেশি চিকিৎসকদের সফর, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনায় সহযোগিতার আশ্বাস দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।