Web Analytics

আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, আবুধাবি থেকে এই তিন শহরে চলাচলকারী ফ্লাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবুধাবি ও রিয়াদের মধ্যকার সব ফ্লাইট ১৯ অক্টোবর সোমবার পর্যন্ত বাতিল করা হয়েছে। আবুধাবি ও দাম্মামের মধ্যে ফ্লাইট চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং সোমবার নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।

আবুধাবি-দাম্মাম রুটের সব ফ্লাইট মঙ্গলবার ও বুধবার স্থগিত থাকবে। ইতিহাদ যাত্রীদের সতর্ক করে বলেছে, পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং ফ্লাইটের সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে। সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান সংস্থাটির ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।