Web Analytics

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ২০২৬ সালের ২৮ জুন রবিবার রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেন। তিনি জরাজীর্ণ ও বহু পুরোনো এই মিলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কীভাবে এশিয়ার অন্যতম বৃহৎ এই মিলটি পুনরায় সচল করা যায়, সে বিষয়ে মিল কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ চান। পরিদর্শনকালে তিনি উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

কেপিএম গেস্ট হাউসে ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে মিলের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কেপিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার কাপ্তাইয়ে পৌঁছালে দপ্তরপ্রধানেরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং পরে তিনি রাইখালী হেডম্যান অফিস পরিদর্শন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।