Web Analytics

রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মল্লিকা পারভীনের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজের স্বাক্ষরে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে এ নোটিশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ২৬ এপ্রিল সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তিনি পীরগঞ্জ বা তারাগঞ্জ—কোনো কার্যালয়েই উপস্থিত ছিলেন না। এর আগে ২৩ এপ্রিলও তিনি উভয় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নিষিদ্ধ। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ ও অনুমতির বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মল্লিকা পারভীন জানান, নোটিশটি এখনো তার হাতে পৌঁছেনি। হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।