সৌদি আরবের শহর ও জ্বালানি অবকাঠামোয় চলতি সপ্তাহে হুথিদের হামলার পরও তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া নিয়ে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন। তিনি সৌদি আরবের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে পাকিস্তানের দায়বদ্ধতা সম্পর্কিত প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
সাজ্জাদ হায়দার বলেন, এ মুহূর্তে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না এবং সময় এলে চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
পাকিস্তান হুথিদের হামলার নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টাও করছে। সাজ্জাদ হায়দার আরও বলেন, ‘মক্কা জোট’ সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।