Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার, ২৩ মে ২০২৬ সকালে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১১টা ৫ মিনিটে তিনি তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে সড়কপথে যাত্রা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।

উদ্বোধনের পর তিনি ত্রিশাল নজরুল ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন এবং বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।