Web Analytics

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে লালমনিরহাটে গণঅভ্যুত্থানের সময় আগুনে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক হওয়ার পর রোববার তাকে লালমনিরহাটের আমলি আদালতে হাজির করা হয়। বিচারক মো. আলাউদ্দীন তার জামিন আবেদন নামঞ্জুর করে সন্ধ্যায় জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বহুতল ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় মামলা হয়। তদন্তে সাব্বির বিন শামসকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আরেকটি মামলাও রয়েছে।

আদালতে সাব্বির বিন শামস জানান, তিনি ২০২০ সালে আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই থেকে পদত্যাগ করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক ডিজি হিসেবে দায়িত্ব পালন শেষে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেই পদ থেকেও পদত্যাগ করে দেশে ফেরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।