Web Analytics

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মাশাল সতর্ক করেছেন, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে ইসরাইল। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ ওই লক্ষ্য বাস্তবায়নের পরিবেশ তৈরি করছে। তিনি আল-আকসাকে সংকটপূর্ণ সন্ধিক্ষণে থাকা একটি স্থান হিসেবে বর্ণনা করেন।

মাশালের ভাষ্য অনুযায়ী, ৪০ দিন মসজিদ বন্ধ রাখা, উগ্র ইহুদি গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের সুযোগ দিতে নির্দিষ্ট সময় ভাগ করা এবং প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে স্থানিক বিভাজন প্রতিষ্ঠার চেষ্টা এসব পদক্ষেপের অন্তর্ভুক্ত। তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করা হচ্ছে।

মসজিদ প্রাঙ্গণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মাশাল। জেরুজালেম ও আল-আকসা রক্ষায় তিনি ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথা বলেন। ফিলিস্তিনিদের আল-আকসায় গিয়ে অবিচল উপস্থিতি বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে আরব ও ইসলামী বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান হামাসের এই নেতা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।