Web Analytics

তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালুগলু জানিয়েছেন, কৃষ্ণসাগরে তুরস্কের একটি তেলবাহী ট্যাংকারে বৃহস্পতিবার ভোরে ড্রোন হামলা হয়েছে। জাহাজটি একটি তুর্কি কোম্পানির পরিচালিত হলেও বিদেশি পতাকাবাহী ছিল এবং এটি রাশিয়া থেকে অপরিশোধিত তেল বোঝাই করেছিল। হামলার সময় জাহাজে থাকা ২৭ জন তুর্কি নাবিক সবাই নিরাপদে আছেন বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রী টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, মধ্যরাতের পর জরুরি কল সেন্টারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ট্যাংকারটির নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।