Web Analytics

চীন ২৯টি দেশকে নিয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজ়েশন’ বা ওয়াইকো নামে নতুন এআই জোটের নেতৃত্ব দিচ্ছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সাংহাইয়ে অনুষ্ঠিত কৃত্রিম মেধা শীর্ষ সম্মেলনে জোটটি গঠিত হয় এবং প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। শি বলেন, এআই ক্ষেত্রে সহযোগিতাই ওয়াইকোর লক্ষ্য এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রের এই প্রযুক্তিতে আধিপত্য থাকা উচিত নয়।

জোটে রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজ়িল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও পাকিস্তান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত জুলাইয়ে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম ওয়াইকো গঠনের নকশা প্রকাশ করেন। চীন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে তার এআই প্রযুক্তি চালু রেখেছে এবং এই সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে। বেইজিংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বহু দেশের জন্য এআই প্রযুক্তি ব্যবহারে বাধা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, চীন জাতিসংঘে সম্ভাব্য আন্তর্জাতিক এআই আইন প্রণয়নে মার্কিন প্রভাব মোকাবিলায় জোটটিকে ব্যবহার করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে ‘প্যাক্স সিলিকা’ ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভারতকে অংশীদার করেছে। ওই জোটে অস্ট্রেলিয়া, গ্রিস, ইসরাইল, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।