ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাকিস্তান নারী ‘এ’ দলকে ৫৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক ফাহিমা খাতুন ৩২ বলে ৫টি চারে অপরাজিত ৪০ রান করেন। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও তিনি ইনিংস ধরে রাখেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে।
জবাবে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে হারায় ২ উইকেট। এরপর বল হাতে এসে ফাহিমা খাতুন নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন। দ্রুত উইকেট হারিয়ে ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান নারী ‘এ’ দল। সানজিদা আক্তার ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন।
ব্যাট ও বল দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফাহিমা খাতুন। ফাইনালে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত নারী ‘এ’ দল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।