Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি) অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষ্য অনুযায়ী, যারা জনগণকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তিনি আরও দাবি করেন, বিএনপি একজনকেও চাকরি দিতে ব্যর্থ হয়েছে।

মাদক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পর মাদকবিরোধী অভিযান শুরুর ঘোষণা দিলেও কোনো অভিযান পরিচালিত হয়নি। বরং নিজের এলাকা দিয়ে বাংলাদেশে মাদক সরবরাহ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অভয়নগর উপজেলা নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় সারোয়ার তুষার, ডা. মাহমুদা মিতু (এমপি) ও আলী আহসান জুনায়েদ বক্তব্য দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।