Web Analytics

মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট অভিযোগ করেছেন, ইসরাইল ও তাদের প্রভাবশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে যুদ্ধের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল—তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং হামলা হলে ইরান মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে ও হরমুজ প্রণালি বন্ধ করতে পারে।

কেন্টের মতে, গোয়েন্দা সংস্থার পেশাদার মূল্যায়ন উপেক্ষা করে ইসরাইলের রাজনৈতিক এজেন্ডাই প্রাধান্য পেয়েছে। তিনি আরও বলেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা দেশটির শাসনব্যবস্থাকে দুর্বল না করে বরং শক্তিশালী করবে। নৈতিক কারণ দেখিয়ে মার্চে পদত্যাগের সময়ও তিনি উল্লেখ করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল না। তবে হোয়াইট হাউস মুখপাত্র ডেভিস ইঙ্গল এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইসরাইল তাকে যুদ্ধে যেতে চাপ দেয়নি; বরং ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ থেকেই তিনি কঠোর অবস্থান নেন। কেন্টের মন্তব্যে যুক্তরাষ্ট্রে আবারও বিতর্ক শুরু হয়েছে ইরান যুদ্ধের প্রকৃত কারণ নিয়ে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।